IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গভীর নলক‚পের অপারেটর নিয়োগে বাণিজ্যের অভিযোগ, বিএমডিএ অফিস ঘেরাও

মান্দায় গভীর নলক‚পের অপারেটর নিয়োগে বাণিজ্যের অভিযোগ, বিএমডিএ অফিস ঘেরাও

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় গভীর নলক‚পের অপারেটর নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে বিএমডিএ’র সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমানের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে বিএমডিএর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বঞ্চিতরা।
ফল প্রকাশের পর থেকে বিএমডিএ মান্দা জোনের সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান লাপাত্তা রয়েছেন। অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবী জানান বিক্ষোভকারীরা।

এদিকে রোববার অফিস ঘেরাও করার সংবাদ পেয়ে সটকে পড়েন বিএমডিএর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত ছিলেন না। অফিস সহায়ক ছাড়া আরও কাউকেই পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের অভিযোগ, আবেদনের সময় প্রতিটি ফরমে ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অনেক আবেদনকারী মৌখিক পরীক্ষায় অংশ না নিলেও অপারেটর পদে নিয়োগ পেয়েছেন। চাষযোগ্য জমি না থাকলেও অর্থের বিনিময়ে নিয়োগ পেয়েছেন কেউ কেউ।

বিএমডিএ কার্যালয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলায় ৪৮৪টি গভীর নলক‚প রয়েছে। চলতি মৌসুমে এসব নলক‚পে অপারেটর নিযোগের জন্য ১ হাজার টাকার বিনিময়ে আবেদন ফরম বিক্রি করে মান্দা বিএমডিএ কর্তৃপক্ষ। এতে ৭৬৪টি ফরম বিক্রি হয়। এর মধ্যে একক আবেদন পড়ে ২৮৯টি গভীর নলক‚পে এবং ১৬৫ নলক‚পের বিপরীতে আবেদন পড়ে ৪৭৫টি। ৩০টি নলক‚পে আবেদন না পড়ায় সেগুলো স্থগিত রাখা হয়েছে।

সূত্রটি আরও জানায়, ১৬৫ নলক‚পে নতুন অপারেটর নিয়োগ পেয়েছেন। স্থগিত ৩০টির বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুয়ায়ী সেগুলোর সেচকাজ পরিচালনা করা হবে।

উপজেলার বাঙালপাড়া গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, গভীর নলক‚পের অপারেটর নিয়োগে ব্যাপক অনিয়ম ও কারচুপি করা হয়েছে। মৌখিক পরীক্ষা অংশ নেননি এমন ব্যক্তিরাও নিয়োগ পেয়েছেন টাকার বিনিময়ে। চাষযোগ্য জমি না থাকলেও অনেককেই অপরারেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান মোবাইলফোনে বলেন, তথ্য সংক্রান্ত জটিলতার কারণে অনেক আবেদন বাতিল হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়া কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। তারা কী কারণে অফিস ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এটি আমার জানা নেই।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31