IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁর রাণীনগরে লিগ্যাল এইডের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে লিগ্যাল এইডের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁর : নওগাঁর রাণীনগরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের অংশগ্রহণে এক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভিটির প্রকল্পের আয়োজনে এই ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

“গরবিবের মামলার ভার বহন করে সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০০০সাল থেকে দেশজুড়ে কাজ করে আসছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড অফিস)। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিনের সঞ্চালায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ এবং জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান।

এছাড়াও উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেম উদ্দিন, উপজেলা কো-অর্ডিনেটর শামীমা ইয়াছমিন, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আইনি সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির বিশেষ করে আদিবাসি, প্রতিবন্ধি ও হিজরাদের আইনগত অধিকার আইনি সেবা প্রাপ্তিতে কিভাবে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পাওয়া যায় সেই বিষয়গুলো প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের কাছে কিভাবে পৌছে দিয়ে সচেতন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া গরীব, অসহায়, অতিদরিদ্র মানুষরাও যে সরকারি সহায়তায় খুব সহজেই আইনি সহায়তা পেতে পারেন সেই বিষয়গুলো গ্রামাঞ্চলের অশিক্ষিত ও স্বশিক্ষিত মানুষদের মাঝে পৌছে দিতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া খুব সহজেই ১৬৪৩০ টোল ফ্রি নম্বরে ফোন দিয়ে যে কোন মানুষ যে কোন বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন সেই বিষয়টি বেশি বেশি প্রচার করার প্রতি অনুরোধ জানানো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31