IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় রাতারাতি উধাও দুইএনজিও, গ্রাহকদের বিক্ষোভ

মান্দায় রাতারাতি উধাও দুইএনজিও, গ্রাহকদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সহ¯্রাধিক গ্রাহকের অন্তত ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে সমতা ও নেসডো নামের দুই বেসরকারি সংস্থা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় থাকা সংস্থা দুটির ১০টি শাখা হঠাৎ করেই উধাও হয়ে যায়। নিরুপায় গ্রাহকেরা সঞ্চয় ও আমানতের টাকা ফেরতের দাবিতে আজ সোমবার উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার কাছে একটি স্মারকলিপি দেন গ্রাহকেরা।

সংস্থা দুটির পরিচালকের নাম শাহিনুর রহমান। তিনি নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জানা গেছে সমবায় দপ্তর থেকে নিবন্ধন নিয়ে ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি সঞ্চয়, ডিপিএস ও এফডিআরের নামে আমানত সংগ্রহ করে আসছিল সংস্থা দুটির কর্মকর্তা ও মাঠকর্মীরা।

গ্রাহকের অভিযোগ, প্রায় ৫বছর আগে মান্দা উপজেলার প্রসাদপুর, দেলুয়াবাড়ি, সাবাইহাট, সতিহাট, চৌবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় শাখা খুলে ক্ষুদ্র ঋণ বিতরণ শুরু করে সমতা ও নেসডো নামের দুটি এনজিও। এর পর সঞ্চয়ের পাশাপাশি বেশি মুনাফার লোভ দেখিয়ে ব্যাংকের আদলে আমানত সংগ্রহ করে গ্রাহকের কাছ থেকে।

দেলুয়াবাড়ি বাজার শাখার গ্রাহক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘প্রায় ৫বছর আগে দেলুয়াবাড়ি বাজারে একই কার্যালয়ে সমতা ও নেসডোর কার্যক্রম শুরু করা হয়। ২ বছর আগে আমি এ শাখায় সদস্য হই। প্রতিমাসে এক লাখ টাকার বিপরীতে দেড় থেকে দুই হাজার টাকা মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ করে সংস্থার লোকজন। শুরুর দিকে আমানতের বিপরীতে মুনাফার টাকা সঠিকভাবে দিয়ে আসছিল সংস্থাটি। কিন্তু কয়েক মাস ধরে টালবাহানা শুরু করে। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে কার্যালয় তালাবদ্ধ করে এর লোকজন উধাও হয়ে যান।’

এনজিও নেসডোর আমানতকারী গিয়াস উদ্দিন বলেন, ‘আমি এনজিও নেসডোতে ৪ লাখ টাকার এফডিআর করেছিলাম। প্রতিমাসে আমাকে ৮ হাজার টাকা করে দেওয়া হচ্ছিল। কিন্তু কয়েক মাস ধরে সংস্থার লোকজন টালবাহানা শুরু করলে গ্রাহকেরা আমানতের টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকে। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে সটকে পড়ে তারা।’

নেসডোর গ্রাহক হালিমা বিবি বলেন, ‘আমি রাজধানী ঢাকার একটি বাসায় কাজ করি। সেখান থেকে পাওয়া বেতনের টাকা একটু একটু করে নেসডোতে জমা করেছিলাম। বর্তমানে আমার আমানত ১ লাখ ৯০ হাজার টাকা। অনেক কষ্টের এ টাকা ফেরত না পেলে এই বৃদ্ধ বয়সে আমাকে আত্মহত্যা করতে হবে।’খোঁজ নিয়ে জানা গেছে, দেলুয়াবাড়ি বাজার শাখা থেকে অন্তত তিন শতাধিক গ্রাহকের সঞ্চয়, ডিপিএস ও আমানতের প্রায় ৪ কোটি টাকা নিয়ে গেছে সংস্থা দুটি কর্মকর্তা ও মাঠকর্মীরা।

এ বিষয়ে এনজিও দুটির পরিচালক শাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ঘটনাটি দু:খজনক। গ্রাহকদের অসচেতনতার কারণে অহরহ এ ধরণের ঘটনা ঘটছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31