IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গভীর নলক‚পের দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

মান্দায় গভীর নলক‚পের দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি গভীর নলক‚পের দখল নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাদলঘাটা মোল্লাপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, সাইফুল ইসলাম (২৭), নাসির উদ্দিন (৫৫), রমজান মোল্লা (৬০) ও সীমা বিবি (২৬)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মান্দা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয় সূত্রে জানা গেছে, বাদলঘাটা মোল্লাপাড়া গ্রামে স্থাপিত গভীর নলক‚পটি পরিচালনার জন্য এবছর বিদ্যুৎ হোসেন নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি নতুন অপারেটর পরিবর্তনের দাবি জানিয়ে একই গ্রামের সেলিম রেজা অভিযোগ দাখিল করেন।
নতুন অপারেটর বিদ্যুৎ হোসেন বলেন, অপারেটরের দায়িত্ব পেয়ে ড্রেন কাটার কাজসহ নলক‚প চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আজ মঙ্গলবার সকালে সেলিম রেজার লোকজন সংঘবদ্ধ হয়ে গভীর নলক‚পের তালা ভেঙে দখল নেওয়ার চেষ্টা করেন। এ সময় মাঠের কৃষকেরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম রেজা বলেন, নতুন অপারেটর বিদ্যুৎ হোসেনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে তার নিয়োগপত্র বাতিলের জন্য কৃষকের পক্ষে পুনরায় আবেদন করা হয়েছে। আবেদনের সুরাহা না হতেই বিদ্যুৎ হোসেন নলক‚প চালুর উদ্যোগ নেয়। বাধা দেওয়ায় বিদ্যুৎ পক্ষের লোকজনের মারধরে আমার পক্ষের সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, রমজান মোল্লা ও সীমা বিবি আহত হন।

এ প্রসঙ্গে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমানের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় আলাউদ্দিন মোল্লা নামের একব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31