IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আজ বুধবার (১৫জানুয়ারি) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএর হল রুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৮টি উপজেলার কৃষি অধিদপ্তর, উপ-পরিচালক কৃষি, বিএডিসি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, পানি সম্পদ পরিকল্পনা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(ভারপ্রাপ্ত) ড. মো: মোত্তালেব হোসেন, রাজশাহী রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.নিয়ামুল বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব এগ্রোনোমী এন্ড এক্রটেনশন বিভাগ এর প্রফেসর ড. মো: আব্দুল আলীম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম(অতিরিক্ত সচিব)।

এসময় বরেন্দ্র অঞ্চলের সমস্যা নিরসের জন্য উপস্থিত কর্মকর্তাগন বিভিন্ন পরামর্শ দেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বরেন্দ্র অঞ্চল আগে মরুভুমি ছিলো যেখানে একটা ফসল ফলাতে অনেক কষ্ট করতে হত, কিন্তু সময়ের সাথে সাথে অত্যাধুনিক প্রযুক্তির ফলে এখন তিন ফসল হচ্ছে, আবার কোথাও কোথাও চার ফসলও হচ্ছে, এতে কৃষক লাভের মুখ দেখতে পারছে । কিন্তু কয়েক বছর থেকে দেখা যাচ্ছে গোদাগাড়ী, তানোর, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর, নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে । সেই জন্য বিভিন্ন দেশী-বিদেশী গবেষণার তথ্যের ভিত্তিতে এ সকল এলাকায় টেকসই সেচ ব্যবস্থাপনা করতে হবে। এই সব এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে এখন থেকে কম পানি লাগে এমন ফসল আবাদের দিকে আমাদের যেতে হবে যেমন: গম, ভ্ট্টুা, মসুর ডাল, পেঁয়াজসহ অনান্য ফসল আবাদ করতে হবে। তাহলে পানির যে সমস্যা এই আট উপজেলায় তা অল্প সময়ে সমাধান হয়ে যাবে। এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা এই কৃষির সাথে সংশ্লিষ্ট তাই আমাদের সকলকে একত্র হয়ে পানি সংকট নিরশনে কাজ করতে হবে। এই আটটি উপজেলা ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের অন্য কোন জেলা বা উপজেলায় পানি সমস্যা নাই। তাই আমাদের সকলকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান। এরপর বরেন্দ্র অঞ্চলের উপর একটি প্রামাণ্য চিত্র তুলে ধরেন নির্বাহী প্রকৌশলী মো: তরিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী মো আতিকুর রহমান বিএমডিএ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ড.মো: মোখলেসুর রহমান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড.মো নুর-এ-আলম সিদ্দিকী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মো মনিরুজ্জামান অতি: কৃষি অফিসার নওগাঁ, কে.এম. গোলাম সরওয়ার উপ-পরিচালক বিএডিসি রাজাশাহী, অতি: প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জনাব মো: সমসের আলীসহ কৃষি অধিদপ্তর, উপ-পরিচালক কৃষি, বিএডিসি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, পানি সম্পদ পরিকল্পনা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার , অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী , সহকারী প্রকৌশলী বিএমডিএ ও উপজেলা কৃষি কর্মকর্তা সহ মোট ৬০জন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31