IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ভুমি দস্যুদের বিরুদ্ধে কৃষকের মানববন্ধন

মান্দায় ভুমি দস্যুদের বিরুদ্ধে কৃষকের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় মৌসুম শুরু হলেও ভুমি দস্যুদের বাধায় জমিতে বোরো ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। এরই মধ্যে কয়েকজন কৃষকের জমি ভুমি দস্যুরা দখল করে তাতে ধানের চারা রোপণ করেছে। লাল নিশানা টাঙিয়ে দখল করে নেওয়া হয়েছে অন্তত ৫০ বিঘা জমি।
এ অবস্থায় উথরাইল বিলের ভোগদখলীয় জমি রক্ষায় ‘ভুমি দস্যু প্রতিরোধ কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছেন বিল এলাকার কৃষকেরা। এ কমিটির আয়োজনে আজ সোমবার দুপুরে পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ায় ভুমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন কৃষক ফয়েজ উদ্দিন, আবু বাক্কার, ময়েজ উদ্দিন, রায়হান হোসেন, মুক্তিযোদ্ধা আক্কাস আলীর স্ত্রী কফিজান বিবি প্রমুখ।
কৃষক ফয়েজ উদ্দিন বলেন, উথরাইল বিলে অন্তত ৩০০ একর খাস সম্পত্তি রয়েছে। এলাকার ভুমিহীন কৃষকেরা বিলের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে ২০ বছর ধরে বোরো ধানের চাষ করে আসছেন। হঠাৎ করে পাকুড়িয়া চালাকিপাড়া গ্রামের ভুমিদস্যু এরশাদ আলীর নেতৃত্বে একটি চক্র ওইসব খাস সম্পত্তি দখল নিতে শুরু করে।

ভুমি দস্যু প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘এরই মধ্যে আমার দখলে থাকা চার বিঘা জমি দখল করে তাতে ধানের চারা রোপণ করেছে ভুমি দস্যুরা। এছাড়া মুক্তিযোদ্ধা আক্কাস আলী, বয়েজ উদ্দিনসহ কয়েকজন কৃষকের জমির দখল করে নেওয়া হয়েছে। লাল নিশানা উড়িয়ে দখল করে নেওয়া হয়েছে আরও অন্তত ৫০ বিঘা জমি।
’
কৃষক আবু বাক্কার বলেন, পাকুড়িয়া মৎস্যজীবী পাড়ার লোকজন বর্ষা মৌসুমে বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। খরা মৌসুমে বিলের পানি কমে গেলে সেখানে বোরো ধানের চাষ করা হয়। বিলের উঁচু-নিচু জমি সমান করে চাষযোগ্য করা হয়েছে। সেইসব জমিতে লোলুপ দৃষ্টি পড়েছে ভ‚মিদস্যুদের। তাদের প্রতিরোধ করতে ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে মৎস্যজীবী পাড়ার বাসিন্দারা।
এ প্রসঙ্গে অভিযুক্ত এরশাদ আলী বলেন, ‘আমরা কালিসফা আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করি। আমরাও ভুমিহীন, তাই বিলের খাস সম্পত্তি দখল করতে গিয়েছিলাম।’

জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘উথরাইল বিলে খাস সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে উত্তেজনার সংবাদে এসি ল্যান্ডকে নিয়ে আজ সোমবার বিকেলে পাকুড়িয়া এলাকা পরিদর্শন করা হয়েছে। আগামিকাল মঙ্গলবার দখল সত্তে¡র কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31