IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চিরকুট লিখে গুরুদাসপুরে ১৪টি শিল্প মিটার চুরি

বিকাশে টাকা দিলে মিলছে চুরির মিটার

চিরকুট লিখে গুরুদাসপুরে ১৪টি শিল্প মিটার চুরি

ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে চিরকুট লিখে নতুন করে ১৪টি বৈদ্যুতিক শিল্প মিটার চুরির ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চোর চক্র রবিবার (১৯ জানুয়ারী) দিবাগত গভীর রাতে পৌর শহরের চাঁচকৈড় বাণিজ্যিক এলাকার বিভিন্ন ‘স’ মিল, ওয়ার্কশপ, রাইসমিল, আইসক্রিম মিল থেকে ওই মিটারগুলো চুরি করে। একের পর এক চুরি হলেও ধরা ছোয়ার বাইরেই থাকছে ওই চোর চক্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার বাসিন্দা আল মামুন, আলাল উদ্দিন, শামীম হোসেন, জামাল আলী, ভাদু সরকার, মহাতাব সরকার, আতিক হোসেন, তাজ সরকার, মোস্তফা, ময়েন উদ্দিন, মহাসিন ও আমিরুল সরদার সহ ১৪ জনের শিল্প মিটার চুরি হয়েছে। বৈদ্যুতিক খুঁটিগুলো থেকে মিটার খুলে নেওয়ার পর পাশেই চিরকুটে চোরের দেয়া মোবাইল নম্বর ঝুলানো। সেখানে লেখা চুরি যাওয়া মিটার ফেরত পেতে ০১৮৫৬৬৬৫৪৯২ নাম্বারে কল করুন। পরবর্তীতে ওই নাম্বারে কল করলে মিটার প্রতি ৫ হাজার টাকা বিকাশে চাওয়া হয়। বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে মিটার রেখে যাচ্ছে চোর চক্র।

ভুক্তভোগী জামাল হোসেন বলেন, চোরের বিকাশ নাম্বারে ৫ হাজার করে টাকা দেওয়ার পর মামুন সরকারের দুটি, আলামিন, মালেক সরকার ও হাফিজুল ইসলামের মিটার চোরের দেয়া নির্ধারিত স্থান থেকে ফেরত পেয়েছেন। কিন্তু আমার মিটারের টাকা বিকাশ করলেও দেয়া হয়নি। আমার মিটারের সাথে আরো দুজনের মিটার লুকানো আছে। ওই দুজনের টাকা পেলে তিনজনের মিটারই ফেরত দিবে বলে জানিয়েছে।
থানায় অভিযোগ প্রসঙ্গে আরেক ভুক্তভোগী মহাতাব সরকার জানান, এর আগেও চুরি যাওয়া মিটার ফিরে পেতে থানায় অভিযোগ দেই। কিন্তু কাজ হয়নি। বাধ্য হয়ে চোরের সাথে সমঝোতা করে মিটার ফিরে পেতে চেষ্টা করছি। এদিকে বিদ্যুৎ অফিসের মাধ্যমে নতুন মিটার সংযোগ পেতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মমিনুর রহমান বিশ্বাস বলেন, গ্রাহকদের মিটারে খাঁচা লাগানোর নির্দেশনা দিলেও কেউ মানছেন না। ইতিপূর্বেও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। মিটার চুরি হওয়ার পর গ্রাহকের টনক নড়ে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) বিপ্লব কুমার সরকার দুঃখ প্রকাশ করে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেন এবং এ ব্যাপারে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মিটার চুরির খবর শুনেছি। কিন্তু অভিযোগ পাইনি। তারপরেও চোর ধরতে ও মিটার উদ্ধারে কাজ করছে পুলিশ।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31