IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ভিপিসহ ব্যক্তি মালিকানার সম্পত্তি উদ্ধারে স্পট গণশুনানী

মান্দায় ভিপিসহ ব্যক্তি মালিকানার সম্পত্তি উদ্ধারে স্পট গণশুনানী

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় সরকারি খাস ও ভিপি সম্পত্তিসহ বেদখল হয়ে যাওয়া ব্যক্তিমালিকানার সম্পত্তি উদ্ধারে স্পট গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিলউথরাইল গ্রামের তিনমাথার মোড়ে এ গণশুনানীর আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন।

জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা, বিলউথরাইল, মহানগর ও বাঁকাপুর মৌজায় অন্তত ৩০০ একর সরকারি খাস ও ভিপি সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ ব্যক্তিমালিকানার সম্পত্তি। বিভিন্ন সময়ে এসব ভিপি ও ব্যক্তিমালিকানার সম্পত্তি বেদখল হয়ে যায়। বোরো মৌসুম শুরু হলে বিলের এসব সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে উত্তেজনা দেখা দেয়। বিগত সময়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এবারেও বিল এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় প্রশাসন স্পট গণশুনানীর আয়োজন করে।

গণশুনানী অনুষ্ঠানে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শারমিন জাহান লুনা, মান্দা থানার পরিদর্শক তদন্ত আব্দুল গণি, বিএনপিনেতা মোজাম্মেল হকসহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা নাহিন ইসলাম বলেন, ‘উথরাইল বিলে আমাদের ব্যক্তি মালিকানার প্রায় ১৮ বিঘা সম্পত্তি রয়েছে। লেখাপড়ার সুবাদে আমি বাইরে অবস্থানকালে এসব সম্পত্তি বেদখল হয়ে যায়। পরবর্তীতে সম্পত্তিগুলো আর উদ্ধার করা সম্ভব হয়নি। আজ গণশুনানী অনুষ্ঠানে ইউএনও মহোদয়ের কাছে কাগজপত্র উপস্থাপন করেছি। আশা করছি ইউএনওর মাধ্যমে জমিগুলো ফিরে পাব।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও শাহ আলম মিয়া বলেন, উথরাইল বিলের সরকারি সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় সংঘাত এড়াতে গণশুনানীর আয়োজন করা হয়। কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধ দখলদারদের উচ্ছেদসহ সরকারি সম্পত্তি উদ্ধার ও মালিকানা সম্পত্তি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31