IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তজুমদ্দিনে সরকারী বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস।

তজুমদ্দিনে সরকারী বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস।

ধূমকেতু প্রতিবেদক,তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে আবাসিক ব্যাচেলর বাসস্থান হিসাবে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। পরিবার পরিজন ছাড়া ব্যাচেলর শিক্ষকের এসব কক্ষে স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানো হয় বলে জানান অভিযোগকারীরা।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবনে ২য় তলার দুটি কক্ষ দখল করে আবাসিক বাসস্থান হিসাবে দীর্ঘদিন যাবত বসবাস করছেন সহকারি শিক্ষক মাসুদুল হাসান। বসবাসরত কক্ষের উপরতলায় চলছে ৯ম ও ১০ শ্রেণির ছাত্রীদের পাঠদান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী
বলেন, ক্লাস রুমের সাথে শিক্ষকরা বসবাস করায় তাদের পড়া লেখাসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়।

চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাধিক অভিভাবক জানিয়েছেন, বিদ্যালয়ের ৩ তলা ভবনে ২য় তলা দখল করে আছেন সহকারী শিক্ষকেরা। ব্যাচেলর শিক্ষকরা থাকছেন আবাসিক হোটেলের মতো, বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকেই। অথচ তারা সরকারি বাড়ি ভাড়া ভোগ করছেন। একই ভবনের তৃতীয় তলায় চলছে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস। স্কুল ছুটির পর ছাত্রীদের প্রাইভেট পড়ানো হয়। বিগত দিনেও এই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অনৈতিক আচরনের অভিযোগ রয়েছে বলেও জানান অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারি শিক্ষক মাসুদুল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি নয় বলে জানিয়ে দেন। তিনি বলেন
পারলে আমাকে বদলি করে পাঠিয়ে দেন।

প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে
বাহিরে আবাসিক সমস্যা। এখানে শিক্ষক আসতে চায় না। যারা আছেন দুর-দরান্তের।
মৌখিক অনুমতিতে তারা কক্ষগুলো ব্যাবহার করছেন।

ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান বলেন, শ্রেণী কক্ষকে আবাসিক হিসেবে ব্যবহার করার কোন সুযোগ নাই। এমনটি হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31