IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে মঞ্চ ছেড়ে নিচে বসলেন এমপি

মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে মঞ্চ ছেড়ে নিচে বসলেন এমপি

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের আয়োজনে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রোববার বিজয় মাসের শুভেচ্ছা ও মতবিনিময় সভা করা হয়েছে। এ অনুষ্ঠানে বর্ণাঢ্য মঞ্চ সাজানো হলেও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে এমপি শিবলী সাদিক মঞ্চ ছেড়ে নিচে নেমে মুক্তিযোদ্ধাদের কাতারে এসে বসেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউনুস আলীর সভাপতিত্বে বিশাল সমাবেশে এমপি শিবলী সাদিক সব সময় চার উপজেলা মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানের চাকরিসহ যে কোনো সমস্যায় তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখবেন। বীরাঙ্গনাদের আবাসন ব্যবস্থা ও সব মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ ভিডিও করে সংরক্ষণ করার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বীরাঙ্গনা চিনু বালা তার জীবন কাহিনী বলেন- আমার নাম চিনু বালা। আমার তখন উঠতি বয়স, আমার বাবা ভাইকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারল আর আমাকে পাঁচ দিন আটকে রাখার পর ছেড়ে দিল। ওই সময় আমাকে কেউ কোনো জায়গা দিল না, কোনো রকমে ভারতে চলে যাই। দেশ স্বাধীন হওয়ার পর অনেক কষ্টে দিন পার করছি, কেউ কোনো খোঁজ নেয় না। থাকার একটি জায়গা ও ঘর নেই- এই বলেই কাঁদতে থাকেন তিনি।

বীরাঙ্গনা মালতি বালা দু:সময়ের স্মৃতিচারণ করতে করতে জ্ঞান হারান। তার চোখের সামনে স্বামীকে মেরে ফেলে, তারপর তার ওপর চলে নির্যাতন। এ সময় উপস্থিত সব মুক্তিযোদ্ধা ও এমপি শিবলীসহ সবাই চোখের পানি মুছতে থাকেন।

এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবাবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ছাইদুর রহমান, হাকিমপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বিরামপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, ঘোড়াঘাটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জগদীশ চন্দ্র, বীরাঙ্গনা মালতি রানী ও চিনু বালা, মুক্তিযোদ্ধার সন্তান এসএম রবিউল ইসলাম, উজ্জ্বল আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31