IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত

নন্দীগ্রামে ভাঙা কালভার্ট দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম-ধুন্দার সড়কে একটি কালভার্ট ভেঙে গেছে। প্রায় এক বছর আগে কালভার্টের একটি অংশ ভেঙে গেলেও এখন পর্যন্ত তা সংস্কার করা হয়নি। এতে বিপাকে পরেছে ওই রাস্তা দিয়ে চলাচল করা শতশত মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাসগ্রাম-ধুন্দার সড়কের দাসগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫শ মিটার পরেই ওই কালভার্ট। কালভার্টটির একটি অংশ ভেঙে ভেতরের রড বের হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশের ভেতরে স্থানীয়রা বিপদ সংকেত হিসাবে গাছের ডাল ও আবর্জনা দিয়ে রেখেছে।

অটোরিকসা চালক শহিদুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে আমাদের অনেক বার যাওয়া-আসা করতে হয়। ছোট ছোট গাড়ী ঝুঁকি নিয়ে চলাচল করলেও বড় কোন গাড়ী এ রাস্তায় চলতে পাড়ছেনা। খুব ঝুঁকি নিয়েই গাড়ি নিয়ে যাওয়া-আসা করছি আমরা। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন,দাসগ্রাম-ধুন্দার রাস্তার কালভার্টটি ভেঙে যানবাহন চলাচলের অসুবিধা হচ্ছে। এলজিইডি অফিসে যোগাযোগ করা হয়েছে। বাজেট পাস হলেই আমরা মেরামতের কাজ করবো।

উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন বলেন, আমরা কালভার্টটি দেখে এসেছি। খুব তারাতারি ওই কালভার্টের কাজ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31