IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কবিরহাটে শিশু ধর্ষণ চেষ্টাকারী জাকিরের ফাঁসির দাবিতে মানববন্ধন

কবিরহাটে শিশু ধর্ষণ চেষ্টাকারী জাকিরের ফাঁসির দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাটে সাত বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নতুন শাহাজিরহাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার অভিভাবক এবং সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, মাত্র সাত বছরের একজন শিশু শিক্ষার্থীকে কি করে এই নরপিশাচ ধর্ষণ করেছে, তারওতো বাচ্চা ও ছোট বোন রয়েছে, আমরা চাই আর কখনো এমন ন্যাক্কার জনক ঘটনা না ঘটে, তাই এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি।

কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, আমরা সব সময় ধর্ষণ, ইভটিজিং মাদক সহ সকল অপরাধীর বিরুদ্ধে আছি এবং থাকবো, সে যেই দলের হোকনা কেনো, কারণ এই ধরণের লোকদের কোন দল নাই, এরা সব সময় অপরাধী। ধর্ষক জাকির হোসেন উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির আবুল খায়ের মন্টু সওদাগরের ছেলে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর দেড়টার দিকে মাদরাসা ছুটি হলে শিশুটি পায়ে হেঁটে মাদরাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর আসার পর একই এলাকার মন্টু সওদাগরের ছেলে জাকিরের সাথে শিশুটির দেখা হয়। তখন শিশুটিসহ আরও দু’জন মাদরাসার শিক্ষার্থীকে জাকির তার মোটরসাইকেল যোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠায়।

মন্টু সওদাগরের দোকানের সামনে আসার পর দুইজন শিশুকে নামিয়ে দিলে তারা বাড়ি চলে যায়। তখন শিশুটিকে মোটরসাইকেল থেকে নামিয়ে মন্টু সওদাগরের দোকানের পাশের পরিত্যক্ত একটি খালি কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে জাকির এই কথা কাউকে বললে তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তার পরিহিত পায়জামা পরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31