IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় রহস্যজনক আগুনে পুড়ল স্টেশনারির দোকান

মান্দায় রহস্যজনক আগুনে পুড়ল স্টেশনারির দোকান

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় রহস্যজনক আগুনে একটি স্টেশনারি দোকানের দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, দুটি প্রিন্টার, লেমনেটিং মেশিনসহ সমুদয় মালামাল পুড়ে গেছে। উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা স্কুলবাজারে গত শনিবার (৮ ফেব্রæয়ারি) গভীর রাতে আগুনের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম বিদ্যুৎ হোসেন। তিনি বাদলঘাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বাদলঘাটা স্কুলবাজারে তিনি দীর্ঘদিন ধরে স্টেশনারি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। গত ৬ ফেব্রæয়ারি একটি মারধরের মামলায় বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। এর একদিন পরেই তার দোকানে আগুনের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ‘শনিবার রাতে কখন দোকানটিতে আগুন লেগে পুড়ে গেছে তা বলতে পারছি না। রোববার সকালে হাঁটতে গিয়ে দোকানে আগুন লাগার বিষয়ে জানতে পারি। বাজারে নৈশপ্রহরী থাকলে রাতেই আগুন লাগার বিষয়ে জানা যেত।’
ভুক্তভোগী ব্যবসায়ীর বাবা মোজাম্মেল হক বলেন, গত ১৪ জানুয়ারি বাদলঘাটা মৌজার একটি গভীর নলক‚পের অপারেটর নিয়ে নাসির উদ্দিন গংদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার ২৩ দিন পর গত ৬ ফেব্রæয়ারি ছেলে বিদ্যুৎ হোসেনসহ ১০জনের বিরুদ্ধে সুমি বিবি নামের এক নারী মান্দা থানায় মারধরের মামলা করেন। এ মামলায় ছেলে বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

মোজাম্মেল হক দাবী করেন, ছেলে বিদ্যুৎ হোসেন জেলহাজতে থাকায় দোকানঘরটি বন্ধ ছিল। এ সুযোগে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়ে দোকানঘরটি পুড়িয়ে দিয়ে থাকতে পারে। আগুনে ওই দোকানের অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে রোববার সকালে থানার উপপরিদর্শক শামীম হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31