ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “দেশ প্রেমের শপথ নিন,দূর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা /২০২৫ এর ফাইনাল রাউন্ড শেষে মতবিনিময় সভা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো.আলী হাইদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শফিউল আলম,বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মোজাফ্ফর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুর রউফ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, সহকারী শিক্ষক কে এম জাকারিয়া মাহমুদ,নাজমুল ইসলাম,রিনা পারভীন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ হোসেন ও সাংবাদিক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল(সাগর),সাংবাদিক সংস্থার সভাপতি মো ওয়াজেদ আলী,দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সৈকত সোবহান, মানবকন্ঠের প্রতিনিধি মিঠু হাসান প্রমূখ।
দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় মডারেট হিসেবে দায়িত্ব পালন করেন খাদাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিউল আলম। ফাইনাল রাউন্ডে মুল্যবোধ এবং দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তাার ঘটে এই বিষয়ে বিতর্কে পক্ষে ছিলো শিবপুর উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে ছিলো মথুরাপুর উচ্চ বিদ্যালয় এতে বিজয়ী হয় মথুরাপুর উচ্চ বিদ্যালয় হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।


