ধূমকেতু প্রতিবেদক,আত্রাই : নওগাঁর আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, খবিরুল ইসলাম, স¤্রাট হোসেন, নাজিমুদ্দিন মন্ডল, ছাত্র সমন্বয়ক তারেক সম্্রটা, সাংবাদিক উত্তাল মাহমুদ, মুজাহিদ খান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন স্থানে আশঙ্কাজনক হারে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সাথে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা হয়।


