IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাবিতে প্রেম বঞ্চিত সংঘের,বৈষম্যবিরোধী প্রেম যাত্রা

রাবিতে প্রেম বঞ্চিত সংঘের,বৈষম্যবিরোধী প্রেম যাত্রা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্নধর্মী বৈষম্যবিরোধী প্রেম যাত্রা করেছে প্রেম বঞ্চিত সংঘ। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিবহন মার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এসময় শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে- বঞ্চিত বঞ্চিত’, ‘কেউ পাবে কেউ পাবেনা, তা হবেনা তা হবেনা’, ‘শিশু খাদ্যে কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না, ‘যোগ্য প্রেমিক হারালে কাঁদতে হবে আড়ালে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে চা শ্রমিকদের বঞ্চিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “প্রেম বঞ্চিত” কনসেপ্টটা আপনাদের কাছে কেমন? আমি আমার জায়গা থেকে এককথায় জাতীয়ভাবে যদি বলি সেটা হলো- “চা শ্রমিক” ভালোবাসা থেকে শতভাগ বঞ্চিত তারা। আর ক্যাম্পাস কেন্দ্রিক যদি বলি তাহলে- ৫৪৪ এর নিয়োগে আটকে যাওয়া ১৫০ জন যারা বিগত দেড় যুগ দৈনিক মজুরিতে কাজ করছেন এখনো পার্মানেন্ট হয়নি। ইনশাআল্লাহ তাদের এই চাকরি পার্মানেন্ট হবে এটা ভিসি মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন। এমন হাজারো প্রেম/ভালোবাসা/অধিকার থেকে বঞ্চিত মানুষ আছে প্রতিটি সেক্টরে। ভালোবাসা দিবস ওইদিন পালন করেন যেদিন তাদের অধিকার আদায় করে দিতে পারবেন।’

এসময় সংগঠনের সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহ পরান বলেন, আমাদের যে সমাজ তা, প্রেমের যে সংজ্ঞা, তাকে সংকীর্ণ করে ফেলেছে। প্রেম এত সংকীর্ণ করবেন না। প্রেম অনেক বড় জিনিস, বিস্তৃত জিনিস। যেমন আমাদের সমাজ যেটা বোঝায় আমাদের প্রেম শুধু একটা ছেলের সাথে একটা মেয়ে প্রেম করবে। বিষয়েটি আসলে এমন নয়। বাবা মায়ের সাথে সন্তানের প্রেম হয়, সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম হয়, শিক্ষকের সাথে শিক্ষার্থীর প্রেম হয়। কিন্তু সমাজে এই প্রেমের অসম বন্টন হয়। এজন্যই আমাদের আজকের এই কর্মসূচি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31