IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জানালার গিল কেটে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরেরদল পরিষদের ওই কক্ষ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, ওয়াইফাই রাউটার, সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মÐল বাদি হয়ে আজ শনিবার বিকেলে মান্দা থানার একটি অভিযোগ দিয়েছেন।
প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মÐল জানান, ‘প্রত্যেক রাতেই ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশের পাহারা থাকে। এরপরও চেয়ারম্যান কক্ষের জানালার গিল কেটে মুল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরদল। বিষয়টি জানার পর উধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করে থানায় অভিযোগ দিয়েছি।’

ওই রাতে ইউনিয়ন পরিষদে পাহারার দায়িত্বে থাকা গ্রামপুলিশ আজাদ আলী ও ফারুক হোসেন জানান, ‘আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছিলাম। চেয়ারম্যান কক্ষের পেছনের দিকটা অনেকটাই নির্জন। আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে কী হয়েছে সেটা জানি না। আজ শনিবার চেয়ারম্যান কক্ষ খোলার পর চুরির ব্যাপারে জানতে পেরেছি। চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বুলেট হোসেন জানান, ‘বৃহস্পতিবার পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তা অফিস করে বাসায় চলে যান। আজ শনিবার সকালে পরিষদে এসে অফিস খোলার পর চুরির ঘটনা জানতে পারি। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে দেখি পেছনের জানালার গ্রিল কাটা। এর পর সবাইকে বিষয়টি অবহিত করেছি।

এ বিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ‘পাহারা থাকা অবস্থায় আমার কক্ষে চুরির ঘটনায় হতবাক হয়েছি। এর বেশি আমার কিছুই বলার নেই।’ জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31