ধূমকেতু প্রতিবেদক,পাবনা : দেশজুড়ে চলা অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনায় গেল ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ,
(১৬ ফেব্রুয়ারি )সোমবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমানের পাঠানো এক বার্তায় জানা যায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পাবনা সদর উপজেলা রাধানগর মৃতঃ আব্দুল আজিজের পুত্র মোঃ অপূর্ব @ অপু,(২২) ও আটুয়া খাঁ পাড়া বীর মুক্তিযোদ্ধা বৈয়াম খানের পুত্র মোঃ মজিবুর রহমান খানকে (২৯) গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও চাটমোহর ছোটশালিখা, এলাকার মৃত মফিজ উদ্দিনের পুত্র হেলালউদ্দিন (৫১) ও চরসেনগ্রাম মৃত, আ: রশিদের পুত্র শাহাদত হোসেন (৪৩) সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর মৃত নায়েব ব্যাপারীর পুত্র হামিদ ব্যাপারী (৫৫) সুজানগর উপজেলার রাইশিমুল (পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলী প্রামাণিকের পুত্র আজহার আলী প্রামানিক সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


