IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলায় আতিয়ার খাঁ (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করে লাশ মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আতিয়ার খাঁ বিভিন্ন সময় বিপ্লবী কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের সশস্ত্র সংগঠন গণবাহিনী ও শ্রমজীবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামিও তিনি। গতকাল রোববার রাতে অপরিচিত কয়েক ব্যক্তি আতিয়ারকে ডেকে নিয়ে হত্যার পর লাশ মাঠে ফেলে যায়।

আতিয়ার খাঁ ওই গ্রামে নানার বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু বলেন, ‘সকালে একটি মাঠে আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে আধা মাইল দূরে আতিয়ারের লাশ পাওয়া যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।’

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক আব্দুল আলীম বলেন, ‘বৃদ্ধ আতিয়ার খাঁ হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত চলছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31