ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখা এবং শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের দাবিতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি ঘাটে এই মানববন্ধন কর্মসচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী খালঘাট খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দূর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা থেকে ভাড়া বৃদ্ধি করে ৫ টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগনের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পূনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন শেষে গোহালবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আগের ভাড়া নির্ধারনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাবালুন নুর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার সহকারী শিক্ষক ও বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় ইদগাহ জামে মসজিদের খতিব মো.আব্দুল্লাহ, ইউপি সদস্য মেহেদী হাসান, শিক্ষার্থী নাফিসা খাতুন, স্থানীয় বাসিন্দা তফিজুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মালেকসহ অন্যান্যরা।
কুষ্টিয়ার পুলিশ পুলিশ (এসপি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সংবাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন-উজ জামান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নূরন্নবী বাবু, দেশ টিভির নাহিদ হাসান তিতাস, ডেইলি স্টারের আনিস মন্ডল, ঢাকা পোস্টের রাজু আহমেদ, সত্য খবরের শরিফ উদ্দিন, পলাশ, স্বাধীন, বিদ্যুৎসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।


