ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ৫ নং ধারাবারিষা ইউনিয়ন পরিষদে আজ (১৮ ফেব্রুয়ারি) গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মত বিনিময় সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব এবং বিচারপ্রক্রিয়ার সহজলভ্যতা সম্পর্কে আলোচনা করেন মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমম্ময়কারী গুরুদাসপুর উপজেলা গ্রাম আদালত, গুরুদাসপুর, নাটোর।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোঃ আব্দুল মতিন, চেয়ারম্যান, ধারাবারিষা ইউনিয়ন পরিষদ।
সভায় উপস্থিত বক্তারা গ্রাম আদালতের কার্যকরী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং এর মাধ্যমে গ্রামীণ জনগণের দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলে মত প্রকাশ করেন।
এছাড়া, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনগণকে গ্রাম আদালতের কার্যপ্রণালি সম্পর্কে আরও সচেতন করা হয়। তারা কিভাবে সহজ পদ্ধতিতে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত ধারণা পান।
সভায় উপস্থিত ছিলেন, অত্র পরিষদের সচিব মোঃ সাইদুর রহমান, মোঃ শামীম রেজা, ইউপি সদস্য, সাইদুল ইসলাম, ইউপি সদস্য, মোঃ আকবর আলী, ইউপি সদস্য, মোঃ সেলিম রেজা, ইউপি সদস্য, মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্য, মোঃ রফিক সরদার, ইউপি সদস্য, মোঃ মতিউর রহমান, ইউপি সদস্য, মোঃ আজাহার আলী, ইউপি সদস্য, মোছাঃ ফিরোজা বেগম, সংরক্ষিত ইউপি সদস্য, মোছাঃ রত্না খাতুন, সংরক্ষিত ইউপি সদস্য, মোছাঃ সাহেরা বেগম, সংরক্ষিত ইউপি সদস্য।
এছারাও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও অবঃ পুলিশ অফিসার, মোঃ আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক, উদবাড়িয়া মাদরাসা, মোঃ শমসের আলী, সভাপতি, ৫নং ওয়াড বিএনপি, মোঃ পিয়ারুল ইসলাম, সহ-সভাপতি, ৫নং ওয়াড বিএনপি, মোঃ মাহাতাব উদ্দিন, কৃষক, মোঃ আব্দুল ওয়াহাব প্রমুখ সহ গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারীনেত্রী ও যুব সমাজের প্রতিনিধি।
তারা গ্রাম আদালত সম্পর্কে আরও প্রচারণা চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং সাধারণ জনগণকে এ ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং দ্রুত বিচার সুবিধা গ্রহণের হার বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


