IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বেদখল হওয়া সরকারী পুকুর উদ্ধার কোটি টাকা রাজস্ব আদায়

নিয়ামতপুরে বেদখল হওয়া সরকারী পুকুর উদ্ধার কোটি টাকা রাজস্ব আদায়

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে বেদখল হওয়া সরকারী (খাস) পুকুর উদ্ধার করে কোটি টাকার উর্ধ্বে রাজস্ব আদায়ের অনন্য রেকর্ড স্থাপন করেছে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলায় প্রায় ২ হাজার ৫৬৬ টি জলমহাল রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নির্দেশনায় উপজেলার জলমহালগুলোর সঠিক ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহন করা হয়।

বিগত বছরগুলোতে বিভিন্ন কারণে এসব পুকুর থেকে রাজস্ব বঞ্চিত ছিল সরকার। সম্প্রতি এসব পুকুর উদ্ধার করা হয়। শুরুতেই বকেয়া জলমহাল ইজারার অর্থ আদায়ের উদ্যোগ গ্রহন করা হয়। যে সকল জলমহালের বিপরীতে ইজারার আবেদন হয়নি, সে সকল জলমহালে খাস কালেকশনের উদ্যোগ নেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ১৪৩১-৩৩ বঙ্গাব্দের জন্য ইজারাকৃত জলমহাল থেকে প্রায় ৮৮ লাখ ৫২ হাজার ৭৯০ টাকা রাজস্ব আদায় হয়েছে। ইজারা বর্হিভূত জলমহাল থেকে প্রায় ২৫ লাখ ২৩ হাজার ১২০ টাকা খাস আদায়ের মাধ্যমে রাজস্ব আদায় হয়। গত ১৪২৯-৩১ বঙ্গাব্দে উপজেলা খাস পুকুর থেকে ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ২৬ লাখ ২৫ হাজার ৩০০ টাকা। গত বছরের চেয়ে চলতি বছরে প্রায় দ্বিগুনের বেশি টাকা রাজস্ব আদায় করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন ইউএনও মেহেদী হাসান। জানা গেছে, মূলত স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে প্রভাবশালীরা এসব পুকুর দখলে রেখেছিল। যে কারণে সরকার রাজস্ব বঞ্চিত ছিল।

সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পুকুরগুলো উদ্ধার করে। ইজারার প্রক্রিয়া চলমান রয়েছে। ইজারা সম্পন্ন হলে সরকার অনেক রাজস্ব পাবে বলে জানা যায়। সঠিক নিয়মে ইজারা দিলে ও সঠিক তদারকি অব্যাহত থাকলে প্রতি বছর প্রচুর রাজস্ব পাবে সরকার।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বেদখল থাকা সরকারী পুকুর উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত জলমহালগুলো ইজারা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এতে সরকার প্রচুর রাজস্ব পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31