IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ২

মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ২

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে দুজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার (১৬ ফেব্রæয়ারি) রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় আলমগীর হোসেন নামের একব্যক্তি বাদি হয়ে মঙ্গলবার রাতে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিলউথরাইল গ্রামের সাবেক ইউপি সদস্য সাহাবুর গাইন গংদের সঙ্গে একই এলাকার সোলাইমান গাইনের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ চলে আসছিল। জের ধরে গত ১৬ ফেব্রæয়ারি রাতে প্রসাদপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন সোলাইমান গাইন ও তার ছেলে পল্লী চিকিৎসক সোহরাব হোসেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার অভিযোগকারী আলমগীর হোসেন বলেন, প্রসাদপুর বাজারে ভাতিজির বিয়ের কেনাকাটা করে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আমার বাবা সোলাইমান গাইন ও বড়ভাই সোহরাব হোসেন। তারা বিলউথরাইল গ্রামের নাফের গাইনের বাড়ির কাছে পৌঁছলে প্রতিপক্ষের সাহাবুর গাইনের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করা হয়। এসময় তাদের কাছে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সাহাবুর গাইন বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আমি এলাকাছাড়া রয়েছি। এ কারণে সোলাইমান গাইন ও তার ছেলে সোহরাব হোসেনের ওপর হামলা ও লুটপাটের সঙ্গে আমার জড়িত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে অযথায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31