ধমকেতু প্রতিবেদক,পাবনা : অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ২০ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রেজিনূর রহমানের পাঠানো এক লিখিত বার্তায় এতথ্য জানা যায় ।
গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পাবনা সদর উপজেলার বিলকোলা মোঃ আবু বক্কর প্রামানিকের ছেলে মোঃ আফজাল হোসেন (৩৮) আরিফপুর সাইদুর রহমানের ছেলে নূর নবীকে (৩৭) গ্রেফতার করা হয়েছে, এ ছাড়াও চাটমোহর উপজেলার পবাখালী মৃত হাকিম উদ্দিনের ছেলে ছকির উদ্দিন (৭৩) ও আমিনপুর থানার শিতলপুর গ্রামের মৃত ফজের উদ্দিনের ছেলে মো: শহিদুল হককে (৬৮) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায় আটকৃত নেতারা প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী।


