IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও নাটক প্রদর্শনী

তানোরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও নাটক প্রদর্শনী

ধমকেতু প্রতিবেদক,তানোর : বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়)প্রকল্প বাস্তবায়নের জন্য রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন,বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মুর্তুজা,ইউপি পরিষদের কর্মকর্তা(সচিব) আব্দুর রহমান, মেম্বার আব্দুল গাফফার,টিয়া ইসলাম,রফিকুল ইসলাম,সাবেক মেম্বার লফর আলী, জাইদুর রহমান প্রমূখসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব এবং বিচার প্রক্রিয়ার সহজলভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সমম্ময়কারী আরিফুল ইসলাম। আলোচনা সভার সভাপতি সকলের উদ্দেশে বলেন,গ্রাম আদালতে অল্প সময়ে,স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। তাই আমরা এই সরকারি সেবা গ্রহণ করবো। গ্রাম আদালতে স্বল্প খরচে,উত্তম প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। গ্রাম আদালতের সুবিধাসমূহ স্কুল,কলেজ,মসজিদ,মন্দির, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে ও মিডিয়ার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচার করে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।

বক্তারা আরো বলেন,সভায় গ্রাম আদালতের কার্যক্রমের গুরুত্ব এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। গ্রাম আদালতের কার্যকর ভূমিকা ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন,অত্র ইউপি সকল সদস্য,ঈমাম,পুরোহিত,সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিরা এবং ইউনিয়নের গ্রাম পুলিশগণ।আলোচনা সভা শেষে উপস্থিতি সবার মাঝে প্রজেক্টর/মাল্টি মিডিয়ায় মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক নাটক“বাড়ির পাশে গ্রাম আদালত”ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31