IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> একুশের অমর চেতনায় বাঘায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশের অমর চেতনায় বাঘায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ১৯৫২ সালের এই দিনে যাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আর বাঙালি পেয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার। এই শোক, শ্রদ্ধা ও ভালোবাসা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের প্রতি। সবার মুখেই ধ্বনিত হচ্ছিল বিষাদমাখা একুশের সেই চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। ‘জনম জনম রাখব ধরে ভাই হারানোর জ্বালা’‘রক্ত শিমুল তপ্ত পলাশ দিলো ডাক সুনীল ভোরে/ শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে/ বাজা রে অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে/ একুশের অমোঘ বাণী, দিয়াছে সূর্য আনি/ জীবনের অর্ঘ্য ধোয়া ওই যে ওই রুদ্র আকাশ/ ঝরাবোই স্নিগ্ধ আলো আলো আজি অঝরে।’ রক্তস্নাত ভাষা আন্দোলনের সেই স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের অমর চেতনায় অনুরণিত হয়ে হৃদয়ে, পোশাকে, মননে আর ¯ে¬াগানে শ্রদ্ধার ফুল নিয়ে শহীদ মিনারে মিলিত হয়,বিভিন্ন সংগঠনের শতশত মানুষ।

রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে হাজির হন,রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামাজিক সাাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বৃহসপতিবার(২১ ফেব্রুয়ারি ২০২৫) ১২টা ১ মিনিটে বাহারি রঙের থোকা থোকা ফুলের স্তবকে ছেয়ে যায় শহীদ মিনার। পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, বিএনপিসহ রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান,নাটোর পল্লী বিদুৎ সমিতি-২, ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি, বাঘা প্রেস ক্লাব,অফিসার ক্লাবসহ বিভিন্ন সংগঠন ।

পরে শহীদ মিনারে দাঁড়িয়ে নীরবতা পালন ও শহীদদের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজসহ বিএনপির আপাজ উদ্দীন,আব্দুস সালাম,শফিকুল ইসলাম, আনসার-ডিডিপি অফিসার(ভারপ্রাপ্ত) রাজন কুমার, বাঘা প্রেস ক্লাবের আব্দুল লতিফ মিঞাসহ সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,রাজনৈতিক,সামাজিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ।

সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “জাতীয় জীবনে একুশের চেতনা”শীর্ষক আলোচনা ও সকাল পৌণে ১১ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি)সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আশাদুজ্জামান, অফিসার ইনচার্জ(তদন্ত)সুপ্রভাত মন্ডল,শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন- বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, প্রভাষক আব্দুল হানিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

শাহদৌলা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ শহীদ মিনারে ভাষা বীরদের শ্রদ্ধা জানান। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হানিফ মিঞার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক-শিক্ষার্থী। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31