IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মাটি ভর্তির ট্রাকের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে

মাটি ভর্তির ট্রাকের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : পুঠিয়ায় রাত হলে ঢাকা-রাজশাহী সড়কে মাটি বহনকারী শতাধিক নম্বারবিহীন ট্রাক চলাচল করায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পবা হাইওয়ে থানার ওসি বলছেন,মাটিবাহি ট্রাক তারা রাতে দেখতে পায় না।

উপজেলার শিবপুরে পবা হাইওয়ে নামে একটি থানা রয়েছে। ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার পোল্লাপুকুর হতে নাটোর জেলার বেলঘড়িয়া পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক এই হাইওয়ে থানা যানবাহনগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। শিমুল আলি যাত্রীবাহি কোচ ড্রাইভার বলেন, বালি,মাটি ভর্তি ট্রাকের কারণে রাতের বেলা গাড়ি খুবই ধীরগতিতে চালাতে হয়। তারপর, ট্রাকগুলো কোচ গাড়িগুলোকে সাইড পর্যন্ত দেয় না। একটি ট্রাকে ৬০/৭০ টন বালি,মাটি ভর্তি রয়েছে। শুধু ধীর গতির জন্য আমাদের বিভিন্ন রকম সমস্যা পড়তে হচ্ছে। বর্তমানে জেলা জুড়ে নতুন পুকুর খননের কাজ চলছে। খননকৃত মাটি ইটের ভাটাসহ বিভিন্ন নীচুস্থান ভরাট করার কাজে ব্যবহার করা হচ্ছে।

বিড়ালদহ বাজারের সিদ্দিকুর রহমান বলেন, মাটি বোঝায় করা ১০ চাকার ট্রাকগুলো বেশিরভাগ নম্বার প্লট নেই। প্রতি মাসে হাইওয়ে থানা পুলিশের সাথে বিশেষ সমঝতার মাধ্যমে গাড়িগুলো চলাচল করছে। শিবপুর বাজারের আরফিুল ইসলাম বলেন, পবা হাইওয়ের থানা পুলিশ ফাঁকা স্থানে যানবাহনরে কাগজপত্র যাচাই-বাছাই করার নাম করে দিনরাত চাঁদাবাজি করতে দেখা যায়। যেসব যানবাহন সঙ্গে চুক্তি নেই। শুধুমাত্র তাদের নামে মামলা দেওয়া কথা বলে টাকা আদায় করে। অপরদিকে উপজেলা ১০টি স্থানে পুকুর খননের কাজ চলছে। এই পুকুর খননের মাটিগুলো থানা পুলিশের সঙ্গে চুক্তি করে রাতের আধাঁরে গ্রামীণ কাঁচা/পাকা রাস্তা নষ্ট করে মহাসড়কে যাতায়ত করছে। রিপন আলি নামের ব্যক্তি বলেন, চুক্তি থাকায় প্রকাশ্য অর্ধশতাধিক মাটিবাহি ১০ চাকার ডামট্রাক থানার সামনে দিয়ে অন্য উপজেলা হতে রাতে যাতায়ত করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, রাতে সড়কে যাদের দায়িত্ব পরে তারা আমাকে বলেছে মাটিবাহি ট্রাক তারা দেখতে পায় না। কোনো যানবাহনের সঙ্গে তাদের চুক্তি নেই।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,আমি শুনেছি চারঘাট উপজেলা থেকে মাটি ভর্তি গাড়িগুলো আসছে। থানার ওপর দিয়ে মাটি ভর্তি ট্রাক যাওয়া বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,বিষয়টি খোজ নিয়ে দেখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31