IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ ৬জন গ্রেফতার

রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতাসহ ৬জন গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক ভাবে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করেছে। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো চার জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানাপুলিশ । গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্টের আওতায় শুক্রবার রাতে উপজেলার রাতোয়াল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মৃত তাহের আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৭) কে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুর রাজ্জাক ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামী। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের জমির আলীর ছেলে সেকেন্দার মাঝি,একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম,বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ হিরু,আমগ্রামের ছোলাইমান আলীর ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের জনাব আলীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশা উইনিয়নের সাবেক দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মাহাবুব ইসলাম মিলন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিলন আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31