IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মান্দার নিভৃত পল্লীতে হয়ে গেল অনন্য বই মেলা

মান্দার নিভৃত পল্লীতে হয়ে গেল অনন্য বই মেলা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় প্রতিবছরের ন্যায় এবারও নিভৃত পল্লী মসিদপুর গ্রামে ১৩তম অনন্য বই মেলার আয়োজন করা হয়েছে। আজ শনিবার মসিদপুর উচ্চবিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ বই মেলার আয়োজন করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগার’।

সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করেন কৃষ্টিবন্ধন বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি ও যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংবাদ পাঠক, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী আজহারুল ইসলাম রনি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নজরুল-ভাবুক, কবি ও সাংবাদিক এবং নড়াইল অগ্নিবীণা সংসদের চেয়ারম্যান এইচএম সিরাজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি মোজাম্মেল হক, মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

মহান ভাষা শহিদদের স্মরণে শনিবার সকাল ৯টা থেকে বই মেলা শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। দিন ব্যাপি এ মেলায় রাজশাহী ও স্থানীয় ৯টি বইয়ের স্টল অংশ নেয়। বইমেলার পাশাপাশি আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মান্দা, নিয়ামতপুর ও রাজশাহীর তানোর উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত হাজার শিক্ষার্থীদের আগমনে মিলন মেলায় পরিনত হয় বই মেলা চত্বর।

অনুষ্ঠানের শুরুতে ‘আলোর মিছিল-২’ নামের একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। শেষে কবিতা আবৃতি, কৌতুক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ ১৯জন কৃতি শিক্ষার্থীকে ইমাজ উদ্দিন মেমোরিয়াল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31