IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিলে গয়না চু’রি’র চেষ্টা; ৮ নারীসহ আটক ৯

চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিলে গয়না চু’রি’র চেষ্টা; ৮ নারীসহ আটক ৯

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে সন্দেহজনক ৮ নারী পকেটমারকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।

সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন লালাপাড়া মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে মহিলাদের জন্য নির্ধারিত মাঠ থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

সদর থানার ওসি রইস উদ্দিন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা সবাই হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান, আটকরা তাফসির মাহফিলে নারীদের জন্য নির্ধারিত মাঠে নারীদের গলায় ও বিভিন্ন স্থানে হাত দিচ্ছিলেন। সন্দেহ হলে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাহিনীর সহায়তায় কর্তব্যরত পুলিশ তাদের আটক করে সদর থানা হাজতে হেফাজতে নেয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তাদের তল্লাশি শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত আকলিমা (২০) ও সায়েরা নামের ২ জনের নাম নিশ্চিত হওয়া গেছে।

আটক আকলিমা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাগসুরা গ্রামের মো: রাফির স্ত্রী বলে জানা গেছে।

প্রসঙ্গত চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্ববৃহৎ এ গনজমায়েত ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় । পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে স্থাপন করা হয়েছে শতাধিক চেকপোস্ট। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৬৫০ পুলিশ সদস্য, ৫ হাজার স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর একাধিক ইউনিট এবং র‍্যাবের টহল টিম।

ভিআইপি গেটের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক জহিরুল ইসলাম বলেন, মাহফিলের আয়তন ৪০ বিঘা জুড়ে। যার ধারণ ক্ষমতা ৩ লাখ। ৮টি মাঠে সর্বমোট প্রায় ৮ লাখ মানুষের সমাগোম হওয়ায় প্রবেশকারীদের কঠোর তল্লাশি এবং পরিচয়পত্র যাচাই করার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31