ধূমকেতু প্রতিবেদক,তানোর : তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে স্থানীয় সরকার ও জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(টিএইচও) বার্নাবাস হাসদাক,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ,উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যান ছাড়াও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় সভায় সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


