IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সাবেক মহিলা কাউন্সিলরের ঘরে কৃষি কর্মকর্তা আটক: অতঃপর বিয়ে

তানোরে সাবেক মহিলা কাউন্সিলরের ঘরে কৃষি কর্মকর্তা আটক: অতঃপর বিয়ে

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জুলেখা বেগমের সাথে অনৈতিক কর্যকলাপের সময় গ্রামবাসীর হাতে আটক উপজেলা কৃষি অফিসের তানোর পৌরসভার দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান ইসলাম। অতঃপর বিয়ে দিলেন গ্রামবাসী।

এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে,গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলপুকুর গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তানোর পৌরসভার ১,২,৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর জুলেখা বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ে তানোর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান ইসলাম।

এতে করে প্রায়দিনই কাউন্সিলর জুলেখা বেগমের বাড়িতে যাতায়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রায়হান ইসলাম। কিন্তু কথাই আছে, পাপ কখনো বাপকেও ছাড়েনা। ঠিক তেমনি গ্রামের লোকজন ফলো করে থেকে গতকাল মঙ্গলবার রাতে জুলেখার বাড়িতে হাতেনাতে দুইজন কে আটক করেন গ্রামবাসী। বর্তমানে তাদের আটক করে জুলেখার বাড়িতেই তাদের বিয়ে দেন গ্রামবাসী।

গ্রামবাসীর দাবি, এদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার। এবিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান,এমন ঘটনা তার জানা নেই। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31