IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> বিনোদন >> আক্ষেপ প্রকাশ করে যা বললেন অভিনেতা আহমেদ শরীফ

আক্ষেপ প্রকাশ করে যা বললেন অভিনেতা আহমেদ শরীফ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউড সিনেমার দাপুটে খল অভিনেতা আহমেদ শরীফ পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। যদিও গত ছয় বছর ধরে পরিবার নিয়ে নিউ ইয়র্কে বসবাস করছেন তিনি। সুযোগ পেলেই দেশে আসেন। আবার কাজ শেষে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি এ খলনায়ক অভিযোগ করে বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বৈষম্যের শিকার হয়েছেন তিনি। আহমেদ শরীফ বলেন, সবাই জানে— পুরো দেশের সব সেক্টরে বৈষম্য ছিল। এ কারণে ছাত্ররা আন্দোলন করেছিলেন। সব সেক্টরের মতো চলচ্চিত্রেও বৈষম্য ছিল।

আক্ষেপ প্রকাশ করে এ খল-অভিনেতা বলেন, চলচ্চিত্রে আমি ৫৩ বছরে ৮৫০টি সিনেমা করেও আজীবন সম্মাননা পাইনি। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম। এত বছরের ক্যারিয়ারে মনে হয় না আমার কম অবদান আছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে গত ৫৩ বছরে আমি যথেষ্ট আনন্দ-বিনোদন দিয়েছি। আমি যে ধরনের চরিত্র করেছি, মানুষ সেটি সত্যি ভেবে আমাকে গালমন্দ করেছে। যদি না করত, তাহলে মনে করতাম আমি ব্যর্থ। অথচ অল্প কিছু কাজ করেও অনেকে আজীবন সম্মাননা পেয়েছেন। হয়তো বৈষম্যটা আমার ঘাড়ে চেপেছে।

আহমেদ শরীফ বলেন, সুযোগ পেলে দেশে থেকে আমি চলচ্চিত্রের উন্নয়নে অবদান রাখতে চাই। সরকার যদি আমাকে দায়িত্ব দেয় নেব। আর যদি না পাই, তবে নিজের শেষজীবনে একটাই চাওয়া— নিজের শহর কুষ্টিয়ার মেয়র হতে চাই। আমার ছোট্ট শহরকে ঢেলে সাজাতে চাই।

তিনি বলেন, আমার অনেক দিনের ইচ্ছা— আমার শহরকেন্দ্রিক ‘সিটি ফাদার’ হওয়ার। যেটা হবে সারা দেশের রোল মডেল। পানির সুব্যবস্থা থেকে বাড়িঘর সবকিছু সাজানো থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31