ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সুজাউদ্দৌলা, ১৬,বিজিবির রামদাসপুর বিওপি কমান্ডার সুবেদার আবদুল আওয়াল, ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন,একেএম মাসুম, শহীদুল ইসলাম, মনিরুজ্জামান সোহরাব,গোলাম কিবরিয়া হাবিব, সামিউল আলম শ্যামল,সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলামসহ অন্যরা।
মাসিক সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


