IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মৎস্য চাষী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মৎস্য চাষী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া বাজারে গতকাল (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় “মৎস্য চাষী সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম মিয়া, সভাপতি, মৎস্য চাষী কল্যাণ সমিতি।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবদুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

উক্ত সম্মেলন পরিচালনা করেন, হাসান জাহিদ শিহাব, মৎস্য সচিব, গুরুদাসপুর উপজেলা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা, নাটোর; মোঃ আমজাদ হোসাইন, পিপিএম; মোঃ গোলাম সারওয়ার, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর; আসাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি), গুরুদাসপুর উপজেলা; মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা; রতন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা; মোঃ মমিনুর ইসলাম বিশ্বাস, ডিজিএম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২; এবং মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আলহাজ্ব জাকির হোসেন, যুগ্ম মৎস্য সচিব, গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

সম্মেলনে উপস্থিত মৎস্য চাষীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, তিন বছর পর পর পুকুর সংস্কার করা না হলে মাছের রোগবালাই বেড়ে যায়, কিন্তু সংস্কারের ক্ষেত্রে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়। মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সুযোগ সীমিত, যা মৎস্য চাষীদের আয় বৃদ্ধিতে বড় প্রতিবন্ধকতা।

সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা মৎস্য চাষীদের উত্থাপিত সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। তারা জানান, প্রশাসনিক বাধা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং মাছ চাষের উন্নয়নে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তুহিন আব্বাসী, অধ্যক্ষ, রোজি মোজাম্মেল মহিলা কলেজ, গুরুদাসপুর ।

এ ধরনের সম্মেলন মৎস্য চাষীদের সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31