IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপি সাইবার ইউনিটের সহায়তায় ৪৯টি মোবাইল ফিরে পেলো মালিকরা

আরএমপি সাইবার ইউনিটের সহায়তায় ৪৯টি মোবাইল ফিরে পেলো মালিকরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার করা মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

আজ ১ মার্চ ২০২৫ সকাল ১১:৩০ টায় আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগণ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৫ মাসে উদ্ধার হওয়া ৪৯টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এছাড়াও আরএমপির অন্যান্য থানা গুলোকেও হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে তারা। গত ফেব্রুয়ারি মাসে আরএমপির অন্যান্য থানা ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। মোবাইলগুলো থানা থেকে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী মহানগরী ও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি (জেনারেল ডায়েরি) করা হয়েছিল। এসব জিডির তথ্য বিশ্লেষণ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। ফেব্রুয়ারি মাসে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আরএমপির ১২ থানা মিলে মোট ১০৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করছে। আজ আমরা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। এটি জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতারই একটি দৃষ্টান্ত। আমরা সব সময় নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি এধরণের সেবা দিয়ে থাকি।

তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করেছে। এমনকি তারা ৫ বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। এটা পুলিশের বড় একটা অর্জন। মোবাইল ফোন হারালে বা চুরি হলে দ্রুত পুলিশের সাহায্য নিতে বলেন। তিনি আরও বলেন, আরএমপির লক্ষ্য রাজশাহী শহরকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা, যেখানে নাগরিকরা নিশ্চিন্তে বসবাস করতে পারেন।

হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ফোনের প্রকৃত মালিকরা তাদের মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31