IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন

আত্রাইয়ে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন দৈনিক যায়যায়দিনকে বলেন,”রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে যেন ন্যায্য মূল্যে মাংস কিনতে সুবিধা হয়।”

প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে কোনোভাবেই মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়।

তিনি আরও বলেন,একজন মাংস ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভে সিন্ডিকেট গঠন করতে না পারে,

সেজন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আত্রাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সুধীজনের সহযোগিতায় ন্যায্য মূল্যের দোকান মাসব্যাপী পরিচালনার আয়োজন করা হয়েছে। এছাড়া পুরো রমজান মাসব্যাপী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এবং উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ তারেক আহমেদ সম্রাট প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31