IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় সিপিবি নেতার ওপর হামলার বিচার দাবি সংবাদ সম্মেলন

মান্দায় সিপিবি নেতার ওপর হামলার বিচার দাবি সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় সিপিবি নেতা কমরেড আব্দুল মালেকের ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিপিবি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান প্রামাণিক।

বক্তব্যে আব্দুস সোবহান বলেন, প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা খালের পাড়ে দেলোয়ার হোসেন নামের এক ভ‚মিহীন ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি সেখানে একটি ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে যুবদলনেতা সোহেল তানভীন ও তার সাঙ্গপাঙ্গরা কাজে বাধা দিয়ে ভ‚মিহীন দেলোয়ার হোসেনের কাছে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় কমরেড আব্দুল মালেকের সঙ্গে যুবদলনেতা সোহেল তানভীরের বিরোধ সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব বিরোধের জের ধরে গত ৮ মার্চ রাত ১১টার দিকে কমরেড আব্দুল মালেককে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল তানভীরের নেতৃত্বে ৭-৮ জন যুবক হামলা চালিয়ে মারধর করে। এসময় আব্দুল মালেকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এরপর কমরেড মালেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেও বাধার সৃষ্টি করে হামলাকারীরা। সংবাদ পেয়ে ওই রাতেই মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় সোহেল তানভীরসহ ৭জনের বিরুদ্ধে সোমবার রাতে মান্দা থানায় একটি অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিপিবি মান্দা শাখার সদস্য কমরেড খোরশেদ আলম মÐল, কমরেড আবুল কালাম আজাদ, কমরেড আলাউদ্দিন মÐল, সিপিবিনেতা আবু বকর শেখ, মান্দা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেকেন্দার আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদলনেতা সোহেল তানভীর বলেন, কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়দানকারী আব্দুল মালেক কিশোর গ্যাংয়ের দলনেতা। তার নেতৃত্বে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকাÐের সঙ্গে জড়িত। এসবের প্রতিবাদ করায় আব্দুল মালেকের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31