IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অভয়াশ্রম থেকে মাছ লুট, রিংজাল জাল জব্দ

মান্দায় অভয়াশ্রম থেকে মাছ লুট, রিংজাল জাল জব্দ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় আত্রাই নদের বাগাতিপাড়া কবরতলাদহ অভয়াশ্রম ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ জাল দিয়ে মাছ লুটের অভিযোগ উঠেছে। নদের পানি কমে যাওয়ার সুযোগ নিয়ে মৎস্যজীবীদের পাশাপাশি এলাকার কিছু অসাধু লোকজন গত কয়েকদিন ধরে অবাধে মাছ লুট করে নিয়ে যাচ্ছেন।

এমন অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নদের বাগাতিপাড়া অভয়াশ্রমসহ এর আশপাশের এলাকায় শতশত নিষিদ্ধ চায়না রিংজাল ফেলে মাছ শিকার করা হচ্ছে। এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কচাল জালও। হঠাৎ করে নদের পানি কমে যাওয়ায় দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ লুটের নেশায় মেতে উঠেন কিছু অসাধু লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাগাতিপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, নদের পানি কমতে থাকায় গত ৩-৪ দিন ধরে অভয়াশ্রম এলাকায় রিংজাল ফেলার হিড়িক পড়ে গেছে। অনেকে আবার নতুন রিংজাল কিনেছেন মাছ শিকারের জন্য। এসব দেখে মনে হচ্ছে যেন অভয়াশ্রমে মাছ লুটের মহোৎসব চলছে।

জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল বলেন, আত্রাই নদে বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষনের জন্য বুড়িদহ ও বাগাতিপাড়া কবরতলাদহ এলাকায় অভয়াশ্রম করা হয়েছে। খরা মৌসুমে নদের পানি কমে গেলে অভয়াশ্রম দুটিতে মাছ সংরক্ষণ থাকবে। নতুন পানি এলে এখান থেকে মাছের পোনা সারা নদে ছড়িয়ে পড়বে।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উপজেলা পরিষদ ও মৎস্য দপ্তরের অর্থায়নে আত্রাই নদের ভাটি এলাকায় দুটি অভয়াশ্রম করা হয়েছে। অভয়াশ্রম এলাকায় মাছ শিকার করার সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রিংজাল জব্দ করা হয়। অভয়াশ্রমে মাছ সুরক্ষার জন্য আগামিকাল বুধবার এলাকাবাসির সঙ্গে মতবিনিময় করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31