IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ভ্রমণে বেড়িয়ে সড়কে প্রাণগেল কলেজ শিক্ষার্থীর, আহত ৪

মহাদেবপুরে ভ্রমণে বেড়িয়ে সড়কে প্রাণগেল কলেজ শিক্ষার্থীর, আহত ৪

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ভ্রমণে বেড়িয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আব্দুল্লাহ আল শামী (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন শিক্ষার্থী। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হাতুড় ইউপির মুখইর মোড় নামক স্থানে। নিহত আব্দুল্লাহ আল শামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটের চাচাতো ভাই কায়েস্ত পাড়া নিবাসী আজমল হক বিমানের ছেলে। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহতরা হলো নিহত শাফীর ছোট ভাই শাফিন হোসেন (১৯), একই এলাকার শাহীনের ছেলে ফারহান সাদিক (২০), পুলিশ অফিসার মাসুদ রানার ছেলে রায়হান (২০) তাপস সরদারের ছেলে অহন (২১)। এরা সকলেই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন রাতে নিহত আব্দুল্লাহ আল শামী তার ছোট ভাইসহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে এলাকায় ভ্রমণে বের হন।

এ সময় তারা নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পরে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল শামীর মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার (ওসি) ইনচার্জ শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে আইনী প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31