IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল

বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা কামাল হোসেন। তিনি বিএনপি বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব।শুক্রবার প্রথম আলোর অনলাইনে ” স্বামীর – স্ত্রীসহ ৮ সদস্যের পরিবারে ৬ জনই প্রতিবন্ধী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি নজরে আসায় বিএনপি নেতা কামাল হোসেন প্রতিবন্ধী পরিবারের কাছে ছুটে যান। এসময় তাঁর সঙ্গে দলীয় কয়েকজন নেতা-কর্মী ছিলেন। এসময় তিনি স্বচক্ষে পরিবারটির অসহায়ত্ব দেখেন। পরিবারের বাকশক্তি থাকা সদস্যদের সঙ্গে কথা বলেন। কীভাবে তাঁরা সুস্থ -স্বাভাবিক জীবন থেকে প্রতিবন্ধী হলেন সে গল্প শোনেন। এক পর্যায়ে বিএনপির ওই নেতা আবেগতাড়িত হয়ে পড়েন। পরে তিনি সঙ্গে করে নিয়ে যাওয়া গোটা পরিবারের জন্য উপহার হিসেবে ঈদের বাজার ও নগদ অর্থ ( ১০০০০) টাকা তুলে দেন।

কামাল হোসেন জানান, সকালেই সংবাদটি তাঁর নজরে আসে। এরকম অসহায় পরিবারের কাহিনি পড়ে ব্যতিত হয়েছেন। নিজের দায়িত্ববোধ ও বিবেকতাড়িত হয়ে তিনি প্রতিবন্ধী পরিবারের কাছে ছুটে এসেছেন।

আরিকুল্লাহ–রেজিয়া দম্পতির বাড়ি রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে। তাঁরাসহ পরিবারের মোট সদস্য আটজন। তাঁদের মধ্যে ছয়জনই শারীরিক প্রতিবন্ধী। যদিও কেউই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেননি। ১১-১২ বছর বয়সে এসে অসুস্থতা থেকে পঙ্গুত্ব বরণ করেছেন তাঁরা। এখন বিনা চিকিৎসায় আর খাবারের সংকটে কোনোমতে দিনযাপন করছেন। তাঁদের দেখভাল করা স্বাভাবিক থাকা ছেলে রেজাউল হক এখন পর্যন্ত বিয়েশাদি করেননি। বিএনপি নেতার উপহার পেয়ে খুশি হয়ে এক প্রতিক্রিয়ায় আরিকুল্লাহ বলেন, এটাই প্রথম কোন ব্যক্তির সহযোগিতা। আপাতত ঈদের দিনে ভালো খাবার খেতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31