IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী ইফতার বন্ধ করলেন মনোনয়ন প্রত্যাশী তারেক

জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী ইফতার বন্ধ করলেন মনোনয়ন প্রত্যাশী তারেক

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহী জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করলেন মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি রাজশাহী-১( তানোর গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রতয়াশী। গত শনিবার তানোর উপজেলার কলমা ইউনিয়ন ইউপির দরগাডাঙ্গা স্কুল মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল বলে নিশ্চিত করেন যুবদল নেতা আতিকুর রহমান। তিনি আরো জানান, উপজেলার কলমা ইউনিয়ন ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দরগাডাঙ্গা স্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। ইফতারের যাবতীয় সবকিছু ক্রুয় করা হয়েছিল। কিন্তু পাঁচন্দর ইউনিয়ন ইউপির বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি মেজর জেনারেল (অব)শরিফ উদ্দিনকে বরণ করা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে গানিউল নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়। তার জানাযার নামাজে আসেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার। তারা উপজেলা নেতাদের কেন্দ্রীয় নির্দেশনা তানোরে দলীয় ভাবে কোন ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। সেই নির্দেশনা মোতাবেক ও তারেক ভায়ের নির্দেশ অনুযায়ী ইফতার মাহফিল বন্ধ করা হয়। প্রায় দেড় থেকে দুই হাজার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হত।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিল উপজেলা তাতী দলের সভাপতি বদের আলীর। তিনি জানান, দীর দিন থেকেই পরিকল্পনা করে ইফতারের দিন ধার্য ছিল গত শনিবারে। কিন্তু গত বৃহস্পতিবারে ইফতার মাহফিলের প্রধান অতিথি শরিফ উদ্দিন কে বরণ করা নিয়ে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে মারা যান বিএনপি কর্মী গানিউল। তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবারে। জানাযার নামাজের আগে উপজেলা বিএনপির আহবায়ক সহ বেশকিছু নেতাদের কে জেলা আহবায়ক তানোরে ইফতার করা যাবেনা বলে নির্দেশ দেন। কিন্তু তারপরও গত শনিবার মুন্ডুমালা পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সরনজাই ইউপি চেয়ারম্যান সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, সিনিয়র নেতা নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর আহবায়ক কমিটির সদস্য ইফতার মাহফিলের সার্বিক তত্বাবধান কারী ফিরোজ কবির ও রেজা। আসলে তারা সাংগঠনিক নির্দেশ মানেনা। নিজেরাই সবকিছু। তাহলে জেলা, কেন্দ্রীয় কর্মসূচি পালন করে কেন। আসলে রাজনীতি না বুঝলে এমন ঘটনা ঘটায়। একারনেই প্রথমবারের মত ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে প্রান গেল কর্মীর। আর এমৃত্যুকে স্বাভাবিক ঘটনা বলছে মেজর। কিছুই বলার নেই। সময়ে জবাব হবে।

মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক জানান, ইফতারের যাবতীয় সামগ্রী ক্রয় থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে গানিউল নামের এক বিএনপি কর্মীর মৃত্যুর কারনে কেন্দ্রের নির্দেশে জেলা কমিটি ইফতার করতে নিষেধ করেন। একারনে আমি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইফতার দেয়া যাবে না। কারন জেলার নেতাদের নির্দেশ না মানলে দলে বিশৃঙ্খলা লেগেই থাকবে। আমি চাই সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31