IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বাগমারায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ভুট্টাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তোফাজ্জল হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আরও দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে বাসুবোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে মোহাম্মদপুর কাশিমুল উলুম মোহনগঞ্জ হেফজখানা মাদ্রাসার ছাত্র ছিল। সে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মুয়াজ্জিন সাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তোফাজ্জল হোসেন একই মাদ্রাসার শিক্ষার্থী সহপাঠী মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলীর মোটরসাইকেল নিয়ে তার ছেলে ইউসুফ আলী মিলে তাদের সহপাঠী বাসুবোয়ালিয়া গ্রামের রেজাউলের ছেলে মোহাম্মদ আলীর (১৪) গ্রামের বাড়ি বাসুবোয়ালিয়ায় যায়।

কাজ শেষে তারা মোটরসাইকেলে করে মাদ্রাসায় ফিরছিল। বিকেল সাড়ে চারটার দিকে তারা বাসুবোয়ালিয়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা তোফাজ্জল হোসেন সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরে আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই মোটরসাইকেলের চালক সহপাঠী মোহাম্মদ আলী (১৪) ও চালক ইউসুফ আলী গুরুতর আহত হয়। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় ট্রাক সহ চালককে আটক করে স্থানীয়রা। তার মৃত্যুতে গ্রাম ও মাদ্রাসা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা ভাতুড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন সাইদুর রহমান জানান, তিন সন্তানের মধ্যে তোফাজ্জল সবার ছোট। ভালো আযান দিতো।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31