ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নিতপুর খাদ্য গুদামে ডিলার নিয়োগের লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান। লটারিতে ছয় ইউপিতে ৭১জন আবেদনকারীদের মধ্যে প্রত্যেক ইউপিতে ২জন করে ১২জন ডিলার নিয়োগ দেওয়া হয়।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুর রহমান সহ আবেদনকারীগণ উপস্থিত ছিলেন।#
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news