IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে জমি সংক্রান্ত শত্রুতার জেরে আপন ভাইকে কুপিয়ে আহত

গুরুদাসপুরে জমি সংক্রান্ত শত্রুতার জেরে আপন ভাইকে কুপিয়ে আহত

ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগরে জমি সংক্রান্ত শত্রুতার জেরে আপন ভইকে কুপিয়ে আহত ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ নুর ইসলাম (৪৫) আনন্দনগর টেকনিক্যাল স্কুল মোড় এলাকায় ব্যবসা করেন। গত (১৬ মার্চ) রবিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আনন্দনগর কবরস্থানের পেছনের হেয়ারিং রাস্তার ওপর একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ শ্যামলী খাতুন বলেন, পূর্ব শত্রুতার জেরে তার আপন বড় ভাই সিদ্দিক প্রাং সহ এন্দা প্রাং, অসিম ফকির, রাহেলা বেগম ও আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। ধারালো হাসুয়া, ছোড়া, লোহার পাইপ ও কাঠের বাটাম নিয়ে সংঘবদ্ধ হয়ে তারা নুর ইসলামের পথরোধ করে।

হামলাকারীদের মধ্যে এন্দা প্রাং ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামের মাথায় কোপ মারতে গেলে তিনি আত্মরক্ষার চেষ্টা করলে তার ডান বাহুতে গুরুতর কাটা জখম হয়। এরপর সিদ্দিক প্রাং ও রাহেলা বেগম কাঠের বাটাম দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে নুর ইসলামের হাত-পা চেপে ধরে তার গলায় ছোড়া চালানোর চেষ্টা করা হয়, এতে তার গলা ও বাম বাহুতে কাটা জখম হয়।

এসময় দুর্বৃত্তরা নুর ইসলামের কোমরে থাকা ব্যবসার নগদ ৫০,০০০ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত নুর ইসলামকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামলী খাতুন এ ঘটনায় গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে”।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা এ ধরনের নৃশংস হামলার দ্রুত বিচার দাবি করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31