IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলায় ৪ জন নেতাকে অব্যাহতি

বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলায় ৪ জন নেতাকে অব্যাহতি

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে হামলায় আহত নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় হামলার সঙ্গে জড়িত থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীসহ ১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরে রাতেই পুলিশ মামলার ৪ নম্বর আসামি প্রকৌশলী তৌহিদকে গ্রেপ্তার করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। অব্যাহতি প্রাপ্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মুখলেছুর রহমান, জেলা শাখার সদস্য সুমন আহমেদ, সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্যসচিব তালহা জুবায়ের নাবিল।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁরা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এর আগে রবিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভী, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান, সোহান ও রেজোয়ান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যায় আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহরের কাটাইখানা মোড়ে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার ভাঙচুরের জন্য আসে। এ সময় বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে আসামিরা তাঁদের ধাওয়া দেয়। তাঁরা সেখান থেকে কুষ্টিয়া সরকারি কলেজে মাঠে অবস্থান নিলে সেখানে গিয়েও আসামিরা হামলা চালায়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।l

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31