ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর বারোরশিয়া গ্রামের হায়াত মোড় থেকে শাহজাহানপুর গামী হেরিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০২ গ্রাম হেরোইন সহ ০১ জনকে আটক করে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর আভিযানিক দল।
আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর পশ্চিম পাড়ার মোঃ মঞ্জুর রহমান ও মোছাঃ জাহানারা বেগমের ছেলে মোঃ০ জিয়ারুল ইসলাম (৩৫)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে (১৮ মার্চ) মঙ্গলবার সকাল ১১ টার সময় জানায় র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল (১৭ মার্চ) সোমবার বিকেল সাড়ে ৫ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০২ গ্রাম হেরোইন সহ আসামিকে হাতেনাতে আটক করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়।


