IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারার ভবানীগঞ্জে লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা

বাগমারার ভবানীগঞ্জে লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় লিজা এন্টারপ্রাইজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপি ভবানীগঞ্জ পৌরসভার পৌর উপশহর মাঠে ৪র্থ বার্ষিকী কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৮টি মাদ্রাসার ১২০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতাটি ৩টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা ১১জন নির্বাচন করা হয়েছে।

১১ জনের মধ্য থেকে সেরা ৩ জনকে নির্বাচিত করা হয়।

এতে প্রথম স্থান অর্জন করে পাহাড়পুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সাকিন, দ্বিতীয় স্থান অর্জন করে দ্যা হলি কুরআন রআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মোঃ মুত্তাসিম মাহমুদ এবং তৃতীয় স্থান অর্জন করে হলি কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহিল কাফি।

সেরাদের লিজা এন্টারপ্রাইজের পক্ষ থেকে অর্থ, সনদপত্র ও টুপি প্রদান করা হয়। এছাড়াও সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

লিজা এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুন, অধ্যাপক আব্দুল কুদ্দুস, শাপলা টেলিকম এর প্রোঃ আতাউর রহমান খয়বর।

বিচারকের দায়িত্ব পালন করেন, বালানগর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আতাউর রহমান, আব্দুল বারী, মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31