ধূমকেতু প্রতিবেদক : আলোচিত শিশু আছিয়া’র ধর্ষণকারীসহ সকল ধর্ষককে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে শাস্তির দাবীতে মানববন্ধন করে রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন (আরডিএসএসএ)-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০ টায় নগরীর নিউমার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন (আরডিএসএসএ)-এর প্রধান উপদেষ্টা ইব্রাহিম হায়দার। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন (আরডিএসএসএ)-এর আহŸায়কবৃন্দ সুফি সুলতান, নয়ন কুমার, শাহিন রহমান, মহাসেনুজ্জামান শাওন।
আরও বক্তব্য রাখেন, নাইম হোসেন শুভ, পরিতোষ কুমার পিকে, নিরব ইসলাম, শামিউল হাসান রোজ, বিকাশ কুমার সরকার।
মনববন্ধনে বক্তারা বলেন, শিশু আছিয়ার ধর্ষণকারীসহ দেশের সকল ধর্ষণকারীকে জনসম্মুখে পাথর নিক্ষেপ এবং সারাদেশে হত্যা, ডাকাতি, ছিনতাই, রাহাজানিসহ দেশ অস্থিতিশীল করার পেছনে যারা জড়িত তাদের দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও প্রশাসনকে তাদের জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহŸান জানান বক্তারা।
এসময় রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন (আরডিএসএসএ)-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


