IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাবেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা। শুক্রবার জুমার নামাজের পর শহরের শান্তিমোড়ে সববয়সী মুসল্লিদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের করে বিশ্বরোডে গিয়ে গাজাবাসী শান্তির পাশাপাশি ইসরাইলের ধ্বংস কামনা করে মোনাজাত করা হয়।

সামাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের ইহুদীরা শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজার মুসলিমদের ওপর হামলা চালিয়েছে। এতে করে সেখানকার নারী-শিশুসহ অসংখ্য মানুষ নিহত হয়েছে। আহতরা চিকিৎসা পাচ্ছেন না। অনাহারেদিন কাটছে তাদের।

সেখানকার মানুষরা মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। এখন পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো কোথায়? বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে তারা কোনও কথা বলেনি। আমরা এসবের জবাব চাই।

তারা আরও বলেন, হামাস-ইসরায়েলের মধ্যে যে শান্তিচুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা রয়েছে, সেই ঘৃণা অব্যাহত থাকবে। আমরা ইসরায়েলের সবধরণের পণ্য বয়কট করবো। অন্যকেও এই কাজে উৎসাহ দিবো। যাতে ইসরাইল আর্থিকভাবে পঙ্গু হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিন খান, মুত্তাসিন বিশ্বাস, শিক্ষার্থী তানভির আহমেদ ও মাহফুজ, রামকৃষ্টপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো.সুলতান আলী, আরামবাগ মসজিদের ইমাম মাওলানা মো.জাহিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31